প্রধান সূচি

স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীতে মালবাহী ট্রলারের ধাক্কায় মায়ের দোয়া নামে শ্রমিকবাহী একটি ষ্টীলবডি ট্রলার ডুবির ঘটনা ঘটনায় হাসান (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। বুধবার রাতে উপজেলার ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনা সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে।
ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল মিলন জানায়, বিল্ডিং ঢালাইয়ের কাজে বানারীপাড়া থেকে ৮জন শ্রমিক মিকচার মেশিনসহ ষ্টীলবডি ট্রলারে নেছারাবাদের বালিহারি গ্রামে যাওয়ার পথে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় একটি মালবাহী জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিকবাহি ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৭ ব্যক্তি সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও হাসান নামে ওই ব্যক্তি তীরে ওঠেনি। ঘটনার পরে স্থানীয় লোকজন ট্রলারে করে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে।
স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন মাষ্টার আরিফুজ্জামান শেখ জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। তবে ট্রলারের নিখোঁজ ওই ব্যক্তির কোন সন্ধান মেলেনি।
নেছারাবাদ থানার অফিসার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসানের কোন সন্ধান পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial