Thursday, December 17th, 2020
উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এদেশের কোটি কোটি মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা। আর আমাদের অস্তিত্বের উৎসমূল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছোট জুজখোলা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মুজিব শতবর্ষ এবং মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার পিরোজপুর পুলিশ লাইনস এ এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জেলার ৩৬ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। এ সময় সংবর্ধিত পুলিশ মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
কাউখালীতে আমন ফসলের নমুনা শস্য কর্তন
পিরোজপুরের কাউখালীতে আমন ধান ফসলের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার শিয়ালকাঠী ইউনিয়নের ফলবুনিয়া ব্লকে এ নমুনা শস্য কর্তন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীতে মালবাহী ট্রলারের ধাক্কায় মায়ের দোয়া নামে শ্রমিকবাহী একটি ষ্টীলবডি ট্রলার ডুবির ঘটনা ঘটনায় হাসান (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। বুধবার রাতে উপজেলার ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনা সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাসান বরিশালের বাখেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামের ইমদাদ হাওলাদারের ছেলে। ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল মিলন জানায়, বিল্ডিং ঢালাইয়ের কাজে বানারীপাড়া থেকে ৮জন শ্রমিক মিকচার মেশিনসহ ষ্টীলবডি ট্রলারে নেছারাবাদের বালিহারি গ্রামে যাওয়ার পথে ইন্দুরহাট কালিবাড়ি খালের মোহনায় একটি মালবাহী জাহাজ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শ্রমিকবাহি ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এবিস্তারিত পড়ুন
