করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় পিরোজপুর শহরের মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহরের কাঁচা বাজার থেকে শুরু হয় একার্যক্রম। এসময় সরকারের পক্ষ থেকে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে বিনামূল্যে মাস্ক, করোনা চেষ্টের কিট ও করোনার ভ্যাকসিন বিতরণের দাবি করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তারা জানান, করোনা প্রতিরোধে এ কর্মসূচি চলবে মাসজুড়ে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পাটির সাবেক সভাপতি ডা. তপন বসু, সদর উপজেলা সিপিবি’র সভাপতি এডভোকেট বাহাদুর হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, দপ্তর সম্পাদক আবির হাসান, শিক্ষা ও গবেষনা সম্পাদক নাজমিন তুলিসহ আরও অনেকে।
Please follow and like us:
« মোংলায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে কারিতাসের শিক্ষা উপরকণ ও পুষ্টিকর খাবার ও সহায়তা প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা »
