প্রধান সূচি

Sunday, December 13th, 2020

 

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। এর আগে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ফাইজুর রশিদ খসরুকে সভাপতি ও মো. মিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলন অনুষ্ঠানের প্রায় ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হল। ঘোষিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতেবিস্তারিত পড়ুন


করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় পিরোজপুর শহরের মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহরের কাঁচা বাজার থেকে শুরু হয় একার্যক্রম। এসময় সরকারের পক্ষ থেকে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে বিনামূল্যে মাস্ক, করোনা চেষ্টের কিট ও করোনার ভ্যাকসিন বিতরণের দাবি করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তারা জানান, করোনা প্রতিরোধে এ কর্মসূচি চলবে মাসজুড়ে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পাটির সাবেক সভাপতি ডা. তপন বসু, সদর উপজেলা সিপিবি’র সভাপতি এডভোকেট বাহাদুর হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী,বিস্তারিত পড়ুন


মোংলায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে কারিতাসের শিক্ষা উপরকণ ও পুষ্টিকর খাবার ও সহায়তা প্রদান

মোংলায় অসহায় প্রতিবন্ধি নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ছাগল, মুরগি, হুইল চেয়ার, ওষুধ, দোকানের মুদি মালামাল, শিক্ষা উপকরণ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে কারিতাস’র আয়োজনে ২৬ প্রতিবন্ধি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার অসহায় প্রতিবন্ধিদের হাতে কারিতাসের এ সহায়তা সামগ্রী তুলে দেন। এসময় চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, কারিতাস’র এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন রবার্ট গোলদার ও মাঠ কর্মকর্তা রবিন সরকার উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial