স্বরূপকাঠীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী গগন গ্রামের বেলুয়া নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ মো. আউয়াল কবির জানান, লাশটি অর্ধগলিত। গায়ে সাদা কালো রংয়ের একটি জ্যাকেট রয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদের নাজিরপুরে ছাত্রলীগ ও যুবলীগের প্রতিবাদ মিছিল »
