প্রধান সূচি

Thursday, December 10th, 2020

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদের নাজিরপুরে ছাত্রলীগ ও যুবলীগের প্রতিবাদ মিছিল

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়। এখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াসের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী গগন গ্রামের বেলুয়া নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ মো. আউয়াল কবির জানান, লাশটি অর্ধগলিত। গায়ে সাদা কালো রংয়ের একটি জ্যাকেট রয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।


ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ভান্ডারিয়ায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ইউএনও মো. নাজমুল আলম, ওসি এস এম মাকসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, সংগঠনটির আঞ্চলিক সভাপতি ও সাংবাদিক মো. ছগির হোসেন, বিএসএমএফ এর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ মিঠু, শিক্ষক শফিকুল ইসলাম আজাদ, মানবাধিকার কর্মী কবির হাওলাদার প্রমুখ অংশ নেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial