প্রধান সূচি

পিরোজপুরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ হাসান সেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে সদর উপজেলার কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান সেখকে আটক করে এবং তার বসতঘর তল্লাশী করে এক কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial