Friday, November 27th, 2020
বিএনপি চেয়েছে দেশকে দরিদ্র করতে আর শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিএনপি দেশকে দরিদ্র করতে চেয়েছে আর শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার চেয়েছিল দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার দরকার নেই। আমরা দরিদ্র থাকবো, ভিক্ষুক থাকবো, তাহলে বিদেশী সাহায্য পাওযা যাবে। অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বাস করেন স্বয়ংসম্পূর্ণ না হলে মানুষের মর্যাদা থাকে না। এ জন্য তার জাদুকরী নেতৃত্বে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আজ শুক্রবার খুলনার বয়রায় প্রাণিসম্পদ অধিদপ্তরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ হাসান সেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে সদর উপজেলার কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান সেখকে আটক করে এবং তার বসতঘর তল্লাশী করে এক কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করে আটককৃত মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছে।
সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না,রফিকুল ইসলাম রিপন, অভিজিৎ রায় প্রমুখ।
কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ১০জনকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালীর চিরাপাড়া, বাশুরি, বাসস্ট্যান্ড এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন। অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
