কামরুজ্জামান খান শামীম যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. কামরুজ্জামান খান শামীম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরের সর্বস্তরের যুব সমাজের ব্যানারে সোমবার বিকেল ৩টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত যুব সমাবেশে ভাচ্যুয়াল বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা এডভোকেট সরদার ফারুক আহম্মেদ, জেলা যুবলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক শফিউল হক মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা গোপাল বসু, নবনির্বাচিত কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুজ্জ¥ান খান শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ।
