Monday, November 23rd, 2020
আমি মন্ত্রী নই, আপনাদের সন্তান হিসেবে খেদমত করতে চাই : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, আমি মন্ত্রী নই, আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই। আমি আপনাদের ছেলে বা কারো কারো আত্মীয়। আমি একজন মন্ত্রী হিসেবে নিজেকে আপনাদের কাছে নিজেকে পরিচয় দিতে চাই না। আমার পরিচয় হোক আপনাদের একজন সেবক। কেননা আমার নেত্রী শেখ হাসিনা সারাদিন নিজেকে দেশের মানুষের ও দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন। তিনি নাওয়া-খাওয়া ঘুম হারাম করে নিজের দেশের সেবায় নিবেদিত করছেন। তিনি নুন্যতম কোন দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তাই আমরাও সকলে দুর্নীতিমুক্ত থাকবো। আমি শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কোনবিস্তারিত পড়ুন
কামরুজ্জামান খান শামীম যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. কামরুজ্জামান খান শামীম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের সর্বস্তরের যুব সমাজের ব্যানারে সোমবার বিকেল ৩টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত যুব সমাবেশে ভাচ্যুয়াল বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে স্ত্রী-সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাঁসির আসামী গ্রেফতার
বাগেরহাটে স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যার ১৪ বছর পরে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মুহিতভ হোসেন শেখ (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে মুহিতকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। পরে দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে মুহিতকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোহা: গাজী রহমান। গ্রেফতারকৃত মুহিত হোসেন কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পরকিয়ায় বাঁধা দেওয়ার অপরাধে ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে মারধরের পরে শ্বাসরোধ করে নিজ স্ত্রী শাফি বেগমকে হত্যা করে মুহিত হোসেনবিস্তারিত পড়ুন
প্রভাবশালীরা লুটছে সুন্দরবনের মৎস্য ভান্ডার
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে মৎস্য ভান্ডার লুট করার অভিযোগ উঠেছে বন সংলগ্ন এলাকার একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। যার ফলে আসন্ন শুস্ক মৌশুমে আগুনে পুড়ে সুন্দরবনের ক্ষতির আশংকা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে শুস্ক মৌশুমে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়েক দফা অগ্নিকান্ডের পর বনের বিভিন্ন বিল, জলাশয় ও খালে মাছ ধরা বন্ধ করে বনবিভাগ। তৎকালীন সময় এক মাসের ব্যবধানে সুন্দরবনের ধানসাগর স্টেশনের গভীর অরণ্যে একাধিক নাশকতার আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় কয়েকশত একর বনভূমি। ওই সময় বনমন্ত্রী ও বন সংরক্ষক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুন্দরবনের প্রাণবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহনের অভিযোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বি. কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের এমন আচরণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে। স্থানীয়দের মধ্যে এক ধরণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই প্রধান শিক্ষকের অপসারণ চেয়েছেন। প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহনের অভিযোগে বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান। বি. কে. মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিরবিস্তারিত পড়ুন
আমেরিকায় দুটি স্বর্ণ পদক পেলেন কাউখালীর সন্তান জাহাঙ্গীর
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত জাহাঙ্গীর আজিজি। একটি স্বর্ণ পদক লাভ করেন বডি বিল্ডিংয়ে আর অপরটি পান স্পোর্টস মডেলে। জাহাঙ্গীর আজিজি পিরোজপুরের কাউখালী উপজেলার আসপর্দী গ্রামের মো. শাহজাহান আলীর বড় ছেলে। গ্র্যান্ড মাস্টার ক্যাটাগরিতে পঞ্চাশোর্ধ বয়সীদের ইভেন্টে অংশ নিয়ে দুটি স্বর্ণ পদক ছিনিয়ে আনেন জাহাঙ্গীর আজিজি। সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ল্যাস ভেগাসের গোল্ডেন নাগেটস ক্যাসিনোতে। উল্লেখ্য, ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে যান জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউইয়র্ক এ বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। ২০১৯ সালে স্পোর্টস মডেলবিস্তারিত পড়ুন
