প্রধান সূচি

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয়

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সহ-সভাপতি পদে নকীব সিরাজুল হক (স্পন্দন), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে হেদায়েত হোসাইন লিটন (দিনকাল), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তরফদার রবিউল ইসলাম (এনটিভি),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে অধ্যাপক মাহফিজুর রহমান মাহফুজ (চ্যানেল আই), মো. দেলোয়ার হোসেন (সমকাল, পূর্বাঞ্চল), মো. ইয়ামিন আলী (যমুনা টিভি), ইসরাত জাহান (যায়যায়দিন), এস এম সামছুর রহমান(আরটিভি, বাংলাট্রিবিউন), ফকির হাসান আলী(আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এর আগে সাধারণ সম্পাদক পদে তালুকদার মো. আব্দুল বাকী (ভোরের কাগজ) এবং অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাংলাদেশে প্রতিদিনের শেখ আহসানুল করিম প্রধান নির্বাচন কমিশনার ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অলিপ ঘটক সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial