প্রধান সূচি

Saturday, November 21st, 2020

 

নকশা ও ভিত্তি ১২ তলা ভবনের ॥ নির্মাণ হচ্ছে ৭ তলা

পিরোজপুরে ২৫০ শয্যার হাসপাতাল : অপূরণ থাকছে জেলাবাসীর স্বপ্ন

পিরোজপুর জেলা হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করার কথা থাকলেও বর্তমানে নির্মাণ করা হচ্ছে ৭ তলা বিশিষ্ট ভবন। ভবন নির্মাণের নকশায় (ডিজাইন) রয়েছে ১২ তলার এবং ভিত্তিও (ফাউন্ডেশন) ১২ তলা বিশিষ্ট ভবনের। কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে ৭ তলা ভবন নির্মানে এবং সে অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়েছে। ফলে ২৫০ শয্যার হাসপাতালের ৬০ শয্যার ব্যবস্থা বাকি রেখেই নির্মিত হচ্ছে ভবনটি। বর্তমানে ৩৫.৩৬ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের প্রথম পর্যায়ে বেসমেন্টসহ ৭ তলা ভবনের নির্মাণ চললেও মূল ভবন ১২ তলার বাকিবিস্তারিত পড়ুন


শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে : শ. ম. রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তা’নাহলে শুধু পূথিগত বিদ্যা নিয়ে কোন লাভ হবে না। এমএ পাশ, বিএ পাশের সার্টিফিকেট নিয়ে কোন কাজ হবে না, যদি একটি সন্তান আদর্শ নিয়ে শিক্ষিত না হতে পারে। আর জাতির এ মেরুদন্ড তৈরী করার দায়িত্ব শিক্ষকদের। তাই শিক্ষকদের ভালভাবে শিক্ষার্থীদের লেখাপড়া করাতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে একটি  শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতেবিস্তারিত পড়ুন


বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয়

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সহ-সভাপতি পদে নকীব সিরাজুল হক (স্পন্দন), সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে হেদায়েত হোসাইন লিটন (দিনকাল), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তরফদার রবিউল ইসলাম (এনটিভি),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে অধ্যাপক মাহফিজুর রহমান মাহফুজ (চ্যানেল আই), মো. দেলোয়ার হোসেন (সমকাল, পূর্বাঞ্চল), মো. ইয়ামিন আলী (যমুনা টিভি), ইসরাত জাহান (যায়যায়দিন), এস এম সামছুর রহমান(আরটিভি, বাংলাট্রিবিউন), ফকির হাসান আলী(আমাদের অর্থনীতি) নির্বাচিতবিস্তারিত পড়ুন


কাউখালীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)জান্নাত আরা তিথি এই দন্ড দেন। সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের মো. শাহাজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদার (২২)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার মা হেলেনা বেগম মাদকাসক্ত ছেলের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন। হেলেনা বেগম জানান, চাঁন অটোরিক্সা চালাতো। প্রায় ৩/৪ বছর বছর আগে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য চাঁন প্রায়ই বাড়িতে অত্যাচার করতো।বিস্তারিত পড়ুন


কেয়ারটেকারকে মারধর ॥ মামলা দায়ের করায় পরিবারকে হুমকি

কাউখালীতে ওয়াকফের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দাশেরকাঠি গ্রামে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ওয়াকফের .২৯ শতাংশ সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সম্পত্তিতে বিধিবহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরদের বিরুদ্ধে। পূর্বে দান করা ওয়াকফের ওই সম্পত্তিতে প্রভাবশালীরা বিদ্যালয় ভবন নির্মাণ করে দখলে নিয়েছে বলেও অভিযোগ করেছেন ওয়াকফ স্টেটের নায়েবে মোতওয়াল্লী। এ বিষয় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখাকে মোজাহার উদ্দিন খান ওয়কফ স্টেটের পক্ষে লিখিতভাবে জানালেও ওই প্রভাবশালী চক্রটি এখনও ষড়যন্ত্রের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছেন স্টেটের নায়েবে মোতওয়াল্লী মো. মেহেদী হাসান খান। এদিকে,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial