প্রধান সূচি

বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষীর মৃত্যু

বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২) নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের বাংলা বাজার স্টিল ব্রিজের উপর এ মৃত্যুর ঘটনা ঘটে। মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।

মৃত মহিদের প্রতিবেশী আলী বলেন, শনিবার সকালে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টিল ব্রিজের উপর আসলে একঝাক মৌমাছি মহিদের উপর আক্রমন করে। সে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মিরাজুল করিম বলেন, মহিদ হাজী নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। পরিবারের কাছ থেকে জানা গেছে তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial