বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্তৃক গণপরিবহনে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদার।
এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল হক টিটু, যুগ্ন আহবায়ক হাসান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শিকদার, সহ-সভাপতি জিহান, পৌর স্বেচ্ছাস্বেবক লীগ নেতা আমিনুল ইসলামসহ জেলা, পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষীর মৃত্যু »
