প্রধান সূচি

Saturday, November 14th, 2020

 

স্বরূপকাঠীতে চৌকিদারের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ

পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়নের গ্রাম পুলিশ কিশোর মন্ডলের বিরুদ্ধে এক স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। কিশোর মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে চিলতলা গ্রামের ওই নারীকে মাসের পর মাস ধর্ষন করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই ধর্ষিতা নারী তিন মাসের অন্ত:সত্তা হলে কিশোর মন্ডল তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। পরে ওই নারী স্থানীয় ইউপি সদস্য মো. লিটন মৃধা ও দফাদার ইসমাইল হোসেনের কাছে বিচার দাবী করেন। গত শুক্রবার মো. লিটন মৃধাসহ গণ্যমান্য ব্যক্তিরা কিশোর মন্ডলকে বিয়ে করার জন্য বলার পরে সে গা-ঢাকা দিয়েছে। গ্রামবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

বাগেরহাটের সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হয়েছে। শনিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু অডিটরিয়ামে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে এই কর্মশালা শেষ হয়। প্রেসক্লাব অডিটরিয়ামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সোহেল রানা, বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্তি সচিব ড. মো. গোলাম ফারুক, যুগ্ন-সচিব আয়েশা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, আর্মেনিয়া থেকে যুক্ত হন প্লাটফর্ম ফরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষীর মৃত্যু

বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২) নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের বাংলা বাজার স্টিল ব্রিজের উপর এ মৃত্যুর ঘটনা ঘটে। মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে। মৃত মহিদের প্রতিবেশী আলী বলেন, শনিবার সকালে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টিল ব্রিজের উপর আসলে একঝাক মৌমাছি মহিদের উপর আক্রমন করে। সে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial