প্রধান সূচি

শোষনহীন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলদ্ধি করেছিলেন, সমবায় ভিত্তিক ব্যবস্থার মাধ্যমেই সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য যেমন দূর করা সম্ভব, তেমনি শোষনহীন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলাও সম্ভব।
শনিবার দুপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুর জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, বঙ্গবন্ধু সেই লক্ষ নিয়েই তার তৃতীয় বিপ্লব শুরু করেছেলেন। বঙ্গবন্ধু সবসময় ভাবতেন যে কৃষকের জমি আছে আর যার জমি নেই সকলেই যৌথভাবে কাজ করবে। রাষ্ট্র সেখানে কৃষি সরঞ্জামাদি থেকে শুরু করে সব ধরনের সহায়তা করবে। সেই লক্ষকেই সামনে রেখে বঙ্গবন্ধু কৃষিকে সমৃদ্ধ ও উন্নয়নের কথা চিন্তা করতেন।

বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে এদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করেন। কারণ শেখ হাসিনা ভেবেছিলেন এ দেশের কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, বাংলাদেশ।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, মনিরুজ্জামান তালুকদার, শেখ মো. হারুন অর রশিদ ও জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝিসহ বিভিন্ন স্তরের সমবায়ীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial