প্রধান সূচি

Saturday, November 7th, 2020

 

পিরোজপুরে রবিশস্যে চাষীদের ৬২ লক্ষ টাকার কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে

পিরোজপুরে ৫ হাজার ১শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে রবিশস্য চাষাবাদে ৬১ লক্ষ ৯৯ হাজার ৬শ’ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষি অগ্রযাত্রা অব্যহত রাখতে এই কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিজন চাষীকে ১ বিঘার জন্য এই প্রনোদনা দেয়া হবে। বোরো চাষের ১ হাজার জন, গম চাষে ১০০ জন, ভুট্টা চাষে- ৫শত জন, সরিষা চাষে ৩শ’ জন, সূর্য্যমূখী চাষে ২ হাজার জন, চীনাবাদাম চাষে ১শ’ জন, শীতকালীন মুগে ১ হাজার জন এবং গ্রীষ্মকালীন মুগে ১শ’ জন এই প্রনোদনা পাবে। প্রতিজন বোরো চাষীকে ১ কেজি হাইব্রীড বোরো বীজ, ডিএপি সারবিস্তারিত পড়ুন


মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানসহ আহত-৮ : ভাংচুর

মোংলায় সম্পত্তি দখলের চেষ্টায় সন্ত্রাসীদের হামলা

মোংলায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধার বিধবা মেয়ের সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুরসহ স্ত্রী, সন্তান ও তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে মারপিট করে আহত করেছে। এতে অন্তত ৬ জন কমবেশী আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগম (৭০) এর অবস্থা গুরুতর। শহরের প্রাণ কেন্দ্র আঁখি সিনেমা হলের সামনে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাবেক পৌর কমিশনার সরোয়ার হোসেন ও পৌর যুবদল নেতা শহিদুল গাজীর নেতৃত্বে শনিবার দুপুর ১বিস্তারিত পড়ুন


শোষনহীন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলদ্ধি করেছিলেন, সমবায় ভিত্তিক ব্যবস্থার মাধ্যমেই সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য যেমন দূর করা সম্ভব, তেমনি শোষনহীন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলাও সম্ভব। শনিবার দুপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে পিরোজপুর জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এসময় আরও বলেন, বঙ্গবন্ধু সেই লক্ষ নিয়েই তার তৃতীয় বিপ্লব শুরু করেছেলেন। বঙ্গবন্ধু সবসময় ভাবতেন যে কৃষকের জমি আছে আর যার জমিবিস্তারিত পড়ুন


ভেষজ চিকিৎসায় হরিতকি ফলের গুরুত্ব

হরিতকি একটি ভেষজ উদ্ভিদ। বাংলাদেশের বিভিন্ন জেলায় কমবেশি হরিতকি গাছ পাওয়া যায়। হরিতকি ফল বিভিন্ন রোগের চিকিৎসায় এবং রন্ধনশিল্পে বহুল ব্যবহৃত হয়। ভেষজ চিকিৎসকরা  হরিতকি গাছকে মায়ের সঙ্গে তুলনা করে থাকেন। তারা বলেন, মানুষের কাছে এ বৃক্ষ মায়ের মতই আপন। মানুষের শরীরে সংক্রমিত প্রায় সব রোগ-ব্যাধির ঔষধ হিসেবে হরিতকির ব্যবহার রয়েছে। সব রোগ হরণ করে বলেই প্রাচীন শাস্তকাররা এর নাম দিয়েছেন হরিতকি। হরিতকি স্বাদে খুব তিতা। এটি ট্যানিন, অ্যামাইনো এসিড, ফরুকটোজ ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ একটি ফল। হরিতকি দেহের রক্ত পরিষ্কার করে। একইসঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ওবিস্তারিত পড়ুন


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমএসআর টেন্ডারে সিন্ডিকেটের অভিযোগ

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমএসআর টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন। নিয়ম বর্হিভূত কোন ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাগেরহাট সিভিল সার্জন। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ইডিসিএল বর্হিভূত ওষুধ, যন্ত্রপাতি, লিলেন, গজ. বেন্ডেস, তুলা, কেমিক্যাল ও আসবাবপত্র সরবরাহের জন্য পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দরপত্র গ্রহণ করা হয়। নির্দিষ্ট সময়ে ৩৯টি সিডিউল বিক্রয় হয়। আর দরপত্র দাখিল করেন মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ, মেসার্স নুর সাজিক্যাল, মেসার্স মেডিকন সার্জিক্যাল নামক ৩টি প্রতিষ্ঠানের অনুকূলে ১২টি।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial