প্রধান সূচি

ড. মমতাজ খানমকে মৎসজীবী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা কমিটির শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে ড. মমতাজ খানমকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মৎসজীবী লীগ পিরোজপুর জেলা কমিটি।
আজ রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মৎসজীবী লীগ পিরোজপুর জেলা কমিটি।
জেলা মৎসজীবী লীগের সদস্য সচিব মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মমতাজ খানম।
অনুষ্ঠানে জেলা মৎসজীবী লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম জালালসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial