প্রধান সূচি

Sunday, October 25th, 2020

 

জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন সংবাদ পরিবেশন নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নীতিহীন সাংবাদিকতা কোন দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না, তাই জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোন সংবাদ পরিবেশন করবেন না। তিনি বলেন, এমন রিপোর্ট করবেন না যেটা মানুষের মধ্যে বা সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সেদিকেও আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে আমি অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী আজ রবিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রিপোটার্স ইউনিটি’র (ডিআরইউ) রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেওয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী সাংবাদিক সমাজের উদ্দেশে বলেন, আপনাদের বলবো আপনারা দায়িত্বশীলতা নিয়ে, দেশ প্রেমেবিস্তারিত পড়ুন


অনলাইন ভেটেরিনারি হাসপাতাল ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, অনলাইন ভেটেরিনারি হাসপাতাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশে আরেকটি নতুন অধ্যায়ের শুভ সূচনা। দুঃসময়ে শুধু মানুষের নয়, প্রাণীরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রাণিদের হাসপাতালে নিতে না পারলেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আধুনিক চিকিৎসা দেয়া সম্ভব। অনলাইনে প্রাণিচিকিৎসার এ উদ্যোগ আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছি। সকল প্রাণীকে সেবা দেয়ার জন্য, তাদের চাহিদা পূরণের জন্য শেখ হাসিনা সরকার তৎপর ও কর্মক্ষম। অনলাইন প্রাণিসেবা প্লাটফর্মের মাধ্যমে তারই দৃষ্টান্ত প্রতিভাত হয়েছে। আজ রবিবার বেসরকারি প্রতিষ্ঠান আদর্শ প্রাণিসেবা লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনলাইন প্রাণিসেবা প্লাটফর্মবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক লীগের মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে রবিবার বিকেলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় কালীবাড়ী ও আখড়া বাড়ী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করেছে। এ সময় কালী মন্দির কমিটির সভাপতি তপন কুমার দাস ও সাধারণ সম্পাদক আশিষ চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মামুন উপস্থিত ছিলেন।


ড. মমতাজ খানমকে মৎসজীবী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা কমিটির শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে ড. মমতাজ খানমকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মৎসজীবী লীগ পিরোজপুর জেলা কমিটি। আজ রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মৎসজীবী লীগ পিরোজপুর জেলা কমিটি। জেলা মৎসজীবী লীগের সদস্য সচিব মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মমতাজ খানম। অনুষ্ঠানে জেলা মৎসজীবী লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম জালালসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial