প্রধান সূচি

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে প্রতীকি যুব সংসদের মিডিয়া মোবিলাইজেশন

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ শীর্ষক মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উদ্দীপন প্রশিক্ষণ সেন্টারে প্রতীকি যুব সংসদের আয়োজনে এবং ব্রাক ও মেন এনগেজ অ্যান্ড বয়েজ নেটওয়ার্কের সহযোগিতায় এ মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ব্রাকের সদর এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) মো. বশিরুজ্জামান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিকী যুব সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial