প্রধান সূচি

Saturday, October 24th, 2020

 

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে মাক্স ব্যবহারে অনুৎসাহী মানুষজন ॥ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বাড়ী শ্রমজীবী আ. রশিদের। প্রতিদিন তিনি তার রিক্সাখানা নিয়ে আসেন পিরোজপুর শহরে। সারাদিন রিক্সা চালিয়ে  যা আয় হয়। তা নিয়ে ফিরে যান বাড়ীতে। একদিন রশিদের রিক্সায় চড়তে দিয়ে কথা হয় তার (রশিদের) সাথে। রশিদের কাছে জানতে চাই করোনা সংক্রমণ চলছে, মাক্স ব্যবহারের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা আছে। প্রচারণাও চালানো হয়েছে মাক্স ব্যবহারের জন্য। না মানলে জরিমানার বিধানও আছে। কেন ব্যবহার করছেন না মাক্স ? এমন প্রশ্নে- কথা ঘুরিয়ে আ. রশিদ বললেন, ৯০ ভাগ লোক মাক্স ব্যবহার করেনা। আ. রশিদ বলেন, “মোরা যেমন তেমন অনেকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে প্রতীকি যুব সংসদের মিডিয়া মোবিলাইজেশন

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ শীর্ষক মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উদ্দীপন প্রশিক্ষণ সেন্টারে প্রতীকি যুব সংসদের আয়োজনে এবং ব্রাক ও মেন এনগেজ অ্যান্ড বয়েজ নেটওয়ার্কের সহযোগিতায় এ মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ব্রাকের সদর এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) মো. বশিরুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিকী যুব সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউখালীতে পূজা উপলক্ষে উপজেলা চেয়ারম্যানের শাড়ি ও লুঙ্গি বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে দুই হাজার পাঁচশত দু:স্থ সনাতন ধর্মাবলম্বিদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। শনিবার কাউখালীর হিন্দু নারী পুরুষকে এসব উপহার তুলে দেন তিনি। বিকেলে কাউখালী সদর ইউনিয়নের বাশুরি ও লাঙ্গুলী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন. উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, জাতীয় পার্টির জেপি’র সাধারণ সম্পাদক শাহবিস্তারিত পড়ুন


ঝড়ো হাওয়া বৃষ্টিতে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি

বঙ্গোপাসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে একটানা দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে খামার কর্তৃপক্ষ। ঝড়ো হাওয়ায় আধা কাঁচা পাঁকা ধান মাটিতে নুঁয়ে পড়ে পানিতে ডুবে ও  ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে নুঁয়ে পড়া পানিতে ডুবে থাকা ধান পরিপূর্ণ পুষ্ঠ না হওয়া ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাছাড়া কুশি ভরা ধানের ফুল ঝড়ো বাতাসে পড়ে যাওয়ায় পরাগায়ন না হলে চিটা হয়ে যেতে পারে। খামারে আমন ধানের ফলন খুব ভালো হয়েছিল। কিন্তবিস্তারিত পড়ুন


কচুয়ায় তিন বছরের শিশুকে রেখে নিরুদ্দেশ গৃহবধু

বাগেরহাটের কচুয়ায় তিন বছরের শিশু সন্তান আকাশকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেছেন কুলছুম আক্তার (১৯)। নামের এক র্গহবধু। মাকে কাছে পেতে রাত দিন কান্নাকাটি করছে শিশু আকাশ। এ ঘটনায় শনিবার দুপুরে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন কুলসুম আক্তারের মা তহমিনা বেগম। নিখোঁজ কুলছুম আক্তার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রুস্তম শেখের মেয়ে। কুলসুম আক্তারের মা তহমিনা বেগমের মা বলেন, বিয়ের পর থেকে আমার জামাইয়ের সাথে ঢাকায় থাকতো মেয়ে। গত ১৫ অক্টোবর ঢাকা থেকে আমার বাড়িতে বেড়াতে আসে মেয়ে কুলছুম আক্তার ও তার তিন বছরের ছেলে আকাশ। গত ১৮ অক্টোবর বিকেল ৫টায়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে মহাষ্টমীতে করোনা থেকে মুক্তির প্রার্থনা

দূর্গা পূজার মহাষ্টমীতে কুমারী পূজা না হলেও করোনা থেকে মুক্তির জন্য মা দূর্গার কাছে প্রার্থনা করেছেন বাগেরহাটের ভক্তরা। শনিবার সকাল থেকে বিভিন্ন পূজামন্ডপে পুস্পাঞ্জলীর মাধ্যমে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। ফুল-বেলপাতা, ধূপ-দ্বীপ, বিভিন্ন ফলের সমাহারে দৃষ্টিনন্দন ভোগ সাজিয়ে আরাধনা করা হয় মা দূর্গার। ফুল ও বেলপাতা হাতে মা দূর্গার পায়ে অঞ্জলী দিয়েছেন অনেকে। তখন ঢাকের বাজনা, শঙ্ক আর উলুধ্বনীতে মুখোরিত হয়ে উঠে পূজামন্ডপগুলো। তবে ধর্মীয় আচার অনুষ্ঠান থাকলেও উৎসবের আমেজ নেই মন্দিরে। শনিবার দুপুরে বাগেরহাট শহরের শতবছরের প্রাচীনতম শ্রীশ্রী হরিসভা মন্দিরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে ভক্তরা পর্যায়ক্রমে পুস্পাঞ্জলী দিচ্ছেন। এসময় বৈশ্বয়িকবিস্তারিত পড়ুন


কাউখালীতে ইলিশ ধরতে যাওয়ায় জেলের কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় শনিবার সুশান্ত মালো (২৪) নামের এক জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। এসময় নদী থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা বলেন, সরকারি নিষেধাজ্ঞা না মানায় এক জেলেকে এক মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাল নদীর পাড়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযানে উপজেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবক সভা

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উদ্দীপন প্রশিক্ষণ সেন্টারে ব্রাক এর আয়োজনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্দিপনের জোনাল ব্যবস্থাপক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাকের এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) মো. বশিরুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিকী যুব সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা। এসময় স্থানীয় বিভিন্ন পরিবারের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। শনিবার সকালে সদর উপজেলা পরিষদের পরিষদ চত্বরে দৃষ্টি দান ও সাইট সেভারের বাস্তবায়নে দিনব্যাপী সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এসব রোগীদের মধ্যে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে মাংস বৃদ্ধি, নেত্রনালী ও ছানি অপরাশনের উদ্যোগ গ্রহন করা হয়। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুশি দরিদ্র ও অসহায় রোগীরা। সকালে চক্ষু শিবির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম, সদরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial