প্রধান সূচি

ভান্ডারিয়ার ইজিবাইকের চাপায় ইমাম নিহত ॥ চালক আটক

পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়া উপজেলার কলোনি বাজার এলাকায় সোমবার বিকেল ইজিবাইকের চাপায় আ. কাদের হাওলাদার (৭৫) নামের এক ইমাম নিহত হয়েছেন। সে চিংগুড়িয়া গ্রামের নূর আলী হাওলাদারের ছেলে। ভান্ডারিয়া থানা পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলোনি বাজার জামে মসজিদের প্রাক্তন ইমাম কাদের হাওলাদার রাস্তা পার হচ্ছিলেন, এসময় চরখালী-ভান্ডারিয়াগামী ব্যাটারী চালিত একটি যাত্রীবাহী ইজিবাইক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম মাকসুদুর রহমান জানান, পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে গ্রেপ্তার করেছে। কাওছার দক্ষিন ইকড়ি গ্রামের পান্না হাওলাদারের ছেলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial