Monday, October 19th, 2020
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খৃস্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। রাম ও রহিমের রক্তে এদেশের সবুজ প্রান্তর রঞ্জিত হয়েছিল। আজ যদি আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ তৈরী করতে না পারি তাহলে কেন সেদিন ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার দূর্গা মন্দিরগুলোতে প্রধানমন্ত্রীর শারদ উপহার ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিলের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে দরিদ্র কৃষকের বসতঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সেহাংগল গ্রামের দরিদ্র কৃষক মোশারেফ হোসেনের বসতঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার সকালে ওই গ্রামের লিটু শেখ ও জাহিদ শেখের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী মোশারেফ এর বসতঘর ভেঙ্গে ফেলে এবং আসবাবপত্র তছনছ করে বাইরে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ শেখ ও তার বাবা শেখ মোহাম্মদ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল। ঘরের মালিক দরিদ্র মোশারেফ অভিযোগ করেন লিটু ও জাহিদের চাচা জাহাংগীরের কাছ থেকে এক বছর আগে তিনি ১৬ শতাংশ জমিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ইজিবাইকের চাপায় ইমাম নিহত ॥ চালক আটক
পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়া উপজেলার কলোনি বাজার এলাকায় সোমবার বিকেল ইজিবাইকের চাপায় আ. কাদের হাওলাদার (৭৫) নামের এক ইমাম নিহত হয়েছেন। সে চিংগুড়িয়া গ্রামের নূর আলী হাওলাদারের ছেলে। ভান্ডারিয়া থানা পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলোনি বাজার জামে মসজিদের প্রাক্তন ইমাম কাদের হাওলাদার রাস্তা পার হচ্ছিলেন, এসময় চরখালী-ভান্ডারিয়াগামী ব্যাটারী চালিত একটি যাত্রীবাহী ইজিবাইক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম মাকসুদুর রহমান জানান, পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে গ্রেপ্তার করেছে। কাওছার দক্ষিন ইকড়ি গ্রামের পান্না হাওলাদারের ছেলে।
বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, খাদ্য নিরাপত্তার জন্য সরকার কঠোরভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত খাদ্য নিরাপদ রাখার জন্য মনিটরিং করা হচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, জরিমানা এমনকি জেলেও পাঠানো হচ্ছে ব্যবসায়ীদের সর্তক করার জন্য। বর্তমান সরকার দেশের সব নাগরিকের জন্য মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। আজ সোমবার পিরোজপুরে জীবিকার নিশ্চয়তা, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতের জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন সমিতি ও খাদ্য নিরাপত্তাবিস্তারিত পড়ুন
