প্রধান সূচি

কাউখালীতে ৪০টি পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের অনুদান প্রদান

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর ব্যক্তিগত তহবিল থেকে কাউখালী উপজেলার ৪০টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
এসময় বক্তব্য রাখেন, কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, কাউখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় প্রমুখ।
উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার ।
কাউখালী উপজেলার ২৫টি শারদীয় দুর্গা পূজা মন্দিরে এবং ১৫টি জগদ্ধাত্রী পূজা মন্দিরসহ মোট ৪০টি পূজা মন্ডপে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে ২ হাজার করে টাকার চেক প্রদান করা হয়। এছাড়া কাউখালী সদরে মদন মোহন জিউর আখরাবাড়ি পূজা মন্ডপে জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial