প্রধান সূচি

Sunday, October 18th, 2020

 

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় একটি কর্মপরিকল্পনা তৈরী করে এগুতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে সফলতার সাথে করোনা মোকাবেলা করে যাচ্ছি। বিশ^ স্বাস্থ্য সংস্থার ধারণা মতে আসন্ন শীত মৌসুমে বাংলাদেশসহ বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। মহামারির এই দ্বিতীয় ঢেউকে আমাদের সফলভাবে মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। এই জন্য এখনই একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা দরকার। আজ রবিবার বিকেলে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোনরূপ প্রাক ধারণা ও অভিজ্ঞতা ছাড়া তথা অপ্রস্তুত অবস্থায় এ মহামারির ব্যাপকতাকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৪০টি পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের অনুদান প্রদান

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর ব্যক্তিগত তহবিল থেকে কাউখালী উপজেলার ৪০টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। এসময় বক্তব্য রাখেন, কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে পূজা মন্দিরে দু:স্থ কল্যাণ সংস্থার অনুদান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু’র সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


মোংলা বন্দরে আমদানীকৃত গাড়ী সংরক্ষণ ও ছাড়করণে জটিলতা ॥ বন্দর কর্তৃপক্ষের সাথে বারভিডা’র বৈঠক

মোংলা বন্দর দিয়ে আমদানীকৃত রিকন্ডিশন গাড়ী বন্দরে সংরক্ষণ ও বন্দর থেকে ছাড়করণ প্রক্রিয়ায় চলমান নানা জটিলতার বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন গাড়ী আমদানীকারক প্রতিষ্ঠানের সংগঠন বারভিডা’র নেতৃবৃন্দ। রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সাথে এ বৈঠক করেন তারা। বৈঠকে বারভিডা’র সভাপতি হক’স বে অটোমোবাইলর্সের মালিক আব্দুল হক তাদের সুবিধা-সুবিধাসহ বেশ কিছু দাবী তুলে ধরেন। দাবীগুলোর মধ্যে রয়েছে- বন্দর এলাকায় বারভিডা’র নিজস্ব অফিস ও রেষ্টহাউসের জন্য জায়গা বরাদ্দ, করোনাকালীন দুর্যোগের কারণে তিন মাসের গাড়ী ভাড়া মওকুফ, গাড়ী ভাড়ার চার্জ কমানো, গাড়ী যন্ত্রাংশ চুরিবিস্তারিত পড়ুন


চিতলমারীতে দুর্গা মন্দিরের স্বেচ্ছাসেবীদের উপহার প্রদান

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সদর ইউনিয়নের ৩০টি মন্দিরের স্বেচ্ছাসেবীদের মধ্যে চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের অর্থায়নে ১০টি করে গেঞ্জি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বারাশিয়া বাজার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে এ গেঞ্জি বিতরণ অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরৎ চন্দ্র, পুজা উপদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রেমিকের সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকিয়া প্রেমিকের সাথে অভিমান করে শেফালী রানী (৪৫) নামের এক গৃহবধূ চালের পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাজ মিস্ত্রী শংকর কুমার শীলের স্ত্রী শেফালী রানী। শেফালীর বড় মেয়ে কলেজ পড়ুয়া শান্তি রানী জানান, শনিবার দুপুরে চালের পোকা নিধনের ওষুধ খায় আমার মা। এরপরে অসুস্থ হয়ে পড়লে আমরা বিকেলে পিরোজপুর জেলা হাসপাতালে তাকে নিয়ে যাই। সেখানেই রবিবার সকাল ৮ টার দিকে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের খোকা হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে শেফালী রানীর পরকিয়ার সম্পর্ক ছিল।বিস্তারিত পড়ুন


চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় অশ্বিনী সেবাশ্রম কমিটির উদ্যোগে গঙ্গাচন্না আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সেবাশ্রমের সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জিবন গাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শেখ বাদশ মিয়া, চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial