প্রধান সূচি

কাউখালীতে পূজা মন্দিরে দু:স্থ কল্যাণ সংস্থার অনুদান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু’র সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়. জেপি নেতা বজলুর রহমান নান্নু, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু, সাধারণ সম্পাদক সীমা আক্তারসহ মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial