পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতবার পিরোজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ বি এম আক্তারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, কনসালটেন্ট সংগ্রাম কান্তি কুন্ডু।
পরে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে স্মাটক্যান ডিভাইস্ প্রদান করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরের কদমতলায় মাহফুজুর রহমান হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় দূর্গা পুজা উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা »
