Thursday, October 15th, 2020
ভান্ডারিয়ায় দূর্গা পূজা মন্ডপে জেলা পরিষদ চেয়ারম্যানের অনুদান প্রদান
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ থেকে ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর ব্যক্তিগত তহবিল থেকে ভান্ডারিয়া উপজেলার ৭২টি পূজা মন্ডপে অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদানের বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দূর্গা পুজা উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা
দূর্গাপূজা উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক প্রস্তুুতিমূলক সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা পরিষদের নির্বাহী প্রধান রেবেকা খান, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র বসু প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতবার পিরোজপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ বি এম আক্তারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য, কনসালটেন্ট সংগ্রাম কান্তি কুন্ডু। পরে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধিদেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরের কদমতলায় মাহফুজুর রহমান হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা কাঠের আসবারপত্র তৈরীর মিস্ত্রি মো. মাহফুজুর রহমানকে হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছেন পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। পিরোজপুর প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মুফতি আরিফুল ইসলাম তার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়ে বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এবং ঘটনার দিন গত ২ অক্টোবর সকাল ৯ টার দিকে বিরোধীয় জায়গার সুপারি পারাকে কেন্দ্র করে মাহফুজুর রহমানকে পিটিয়ে আহত করে আপন চাচা নজরুল ইসলাম দুলালবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীর বিসিক শিল্পনগরীতে অগ্নিকান্ড ॥ ক্ষতি কোটি টাকা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে বুধবার এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি প্লাস্টিকের রশি তৈরীর কারখানা মালামালসহ পুড়ে গেছে। দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন জানান, রাত ১০টা ১৫ মিনিটে এ অগ্নিকান্ডের খবর পেয়ে ট্রলারে করে নৌপথে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেন এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। রাত পৌনে ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্লাস্টিকের দড়ি তৈরীর এ কারখানাটিতে আধাপাকা ভবন ছিল এবং প্রচুর পরিমাণ দড়ি দেশেরবিস্তারিত পড়ুন
