প্রধান সূচি

শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালন

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শ্রমিক লীগের দুই গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে কেন্দ্রীয় বাস টার্মিনালে মোহাম্মদ বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁন শিকদার, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু। বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোহাম্মদ রাসেল শিকদার ও জুনায়েদ আহম্মেদ রাসেলসহ প্রমূখ।
এদিকে, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মজনু তালুকদারের নেতৃত্বে শ্রমিক লীগের অপর একটি গ্রুপ বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনার আয়োজন করে।
এখানে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মজনু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি লোকমান হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মো. হান্নান শেখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial