Monday, October 12th, 2020
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী’র মা মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি’র মা মাজেদা বেগমর রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর পৌর শাখা এ মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল পারভেজ, স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ন আহবায়ক শেখ হাসান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
কোন ভাবেই ইলিশ আহরণের অবৈধ প্রচেষ্টা সফল হতে দেয়া হবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ইলিশ আহরণ নিষিদ্ধকালে কোন ভাবেই দেশের জলসীমায় ইলিশ আহরণের অবৈধ প্রচেষ্টা সফল হতে দেয়া হবে না। এসময় ইলিশের প্রজনন ক্ষেত্রে কোনভাবেই মা ইলিশ আহরণ করতে দেয়া হবে না। মা ইলিশ থাকতে পারে এমন নদীতে কোন নৌকাকে মাছ ধরতে দেয়া হবে না। নৌপুলিশ ও কোস্টগার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হবে যেন কোন নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে। এমনকি বিদেশ থেকে কোন মাছ ধরার যান্ত্রিক নৌযান আসলে সেটাকেও আইনানুগ প্রক্রিয়ায় আটক করা হবে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর সচিবালয়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭
বাগেরেহাটের কচুয়ায় সুপারী পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছে। সোমবার দুপুরে কচুয়া উপজেলার চন্দ্র পাড়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে। এদের মধ্যে রাবেয়া এবং হালিমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ায় মোয়াজ্জেম হোসেন সাইদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, চন্দ্রপাড়া গ্রামের শেখ আব্দুল হাশেমের ছেলে মোয়াজ্জেম হোসেন সাইদ (৪০), সাইদের ব্যক্তিগত গাড়ি চালক কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. নয়ন (৩০), চন্দ্রপাড়া গ্রামের হামিদ শিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), স্থানীয় হালিমা বেগম (৫৮), আব্দুল আজিজের ছেলেবিস্তারিত পড়ুন
শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুরে দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি পালন
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শ্রমিক লীগের দুই গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়ে সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনালে মোহাম্মদ বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁন শিকদার, জেলাবিস্তারিত পড়ুন
