প্রধান সূচি

জাতীয় মৎস্যজীবী সমিতির নামে চাঁদাবাজীর প্রতিবাদে মোড়েলগঞ্জে মানববন্ধন

জাতীয় মৎস্যজীবী সমিতির নামে গরীব, অসহায় মৎস্যজীবীদের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সিন্নিখালী বাজারে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবী সমিতির মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন শাখার সভাপতি মো. খলিলুর রহমান শেখ, সহ-সভাপতি মো. আ. সবুর হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আলমাস খান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক খান, মৎস্যজীবী নেতা মো. আ. রহিম খান, মো. বিটুল শিকদার, মো. নেছার শেখ প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুু ছালেহ ফরাজী ও সাধারণ সম্পাদক মো. এছেম আলী খান, পুটিখালী ইউনিয়ন প্রতিনিধি দেলোয়ার হোসেনের মাধ্যমে সরকারী সহয়তাপ্রাপ্ত ১৫৩ জন মৎস্যজীবীর কাছ থেকে ১০ বছর ধরে সঞ্চয়ী আমানতের নামে ১২৫ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কিন্তু আজ পর্যন্ত এই টাকার কোন হিসাব পাইনি আমরা। এছাড়া ইউনিয়নের সাধারণ মৎস্যজীবীদেরকে সরকারি চাল পাইয়ে দেওয়ার কথা বলে জন প্রতি ২ থেকে ৫ হাজার টাকা নিয়েছে উপজেলা শাখার নেতারা। এই টাকার সঠিক হিসেব না পেয়ে আমরা এই টাকা দিতে অস্বীকৃতি জানালে সভাপতি আবু ছালে ফরাজী ও সাধারণ সম্পাদক মো. এছেম আলী খান আরও চাপ দিচ্ছেন। এ কারণে পুটিখালী ইউনিয়ন কমিটির বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কাউকে কিছু না জানিয়ে মো. সিদ্দিক খানকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে। যা সম্পুর্ন গঠনতন্ত্র বহির্ভূত কাজ। আমরা এই অনৈতিক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। অতিদ্রুত এই কমিটিকে বাতিল ও সঞ্চয় হিসেবে রাখা সাধারণ মৎস্যজীবীদের টাকার সঠিক হিসাব চাই। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা ব্যক্ত করেন মৎস্যজীবী নেতারা।

বক্তারা আরও বলেন, আবু ছালে ফরাজী ২০১০ সাল থেকে ২০২০ অর্থ্যাৎ ২৮ বছর জাতীয় মৎস্যজীবী সমিতি, মোড়েলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যার ফলে তিনি এককভাবে সমিতি অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কেউ কোন কথা বললে সমিতির পদ থেকে তাকে বহিস্কার করে দেন। আমরা অতিদ্রুত আবু ছালেহ ফরাজীর পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু ছালেহ ফরাজী বলেন, দুই বছর ধরে আমরা মৎস্যজীবীদের কাছ থেকে কোন চাঁদা নেই না। এর আগে মৎস্যজীবীরা যে টাকা দিয়েছেন সেই টাকা ব্যাংকে জমা রয়েছে। আর্থিক অনিয়মের কারণে পুটিখালী ইউনিয়ন শাখার সভাপতি মো. খলিলুর রহমান শেখকে বহিষ্কার করায় আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial