Tuesday, September 29th, 2020
সুধাংশু শেখর হালদার ছেড়া গেঞ্জী আর ভাঙ্গা স্যুটকেস নিয়ে বক্তব্য দিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সামরিক শাসক জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ছেড়া গেঞ্জী ও ভাঙ্গা স্যুটকেসের আসল রহস্য সুধাংশু শেখর হালদার পার্লামেন্টের বক্তব্যে উদঘাটন করে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সামরিক শাসকরা তাকে মন্ত্রীত্ব দেয়ার প্রলোভন দেখালেও তিনি তা প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবার শপথ নিয়েছিলেন। মঙ্গলবার বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদার এর ১৬তম মৃত্যু বাষির্কী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব তিনি এসব কথা বলেন। পিরোজপুর জেলা পূজা উদ্যাপনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা প্রশাসকের সাথে পুনর্গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ
পুনর্গঠিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা ও সদস্যরা পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সাথে মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে কার্যকর করতে জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতে হবে। এ কাজে দুর্নীতি প্রতিরোধ কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংগঠন হিসাবে প্রতিরোধ কমিটি পিরোজপুর জেলায় গত এক যুগে যে প্রশংসার সাথে তৎপরতা দেখিয়েছে তা অব্যহত রাখতে হবে। এ ক্ষেত্রে পুনর্গঠিত কমিটি আরও সক্রিয় থাকবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকার অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
মোল্লারহাটে ১৫শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাগেরহাটের মোল্লারহাট থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ টাকা, মুঠোফোন ও সিমকার্ডসহ মো. তরিকুল সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মোল্লারহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামস্থ্য জনৈক কুদ্দুস মোল্লার বসতবাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে খুলনা র্যাব-৬ এর সদস্যরা তরিকুলকে আটক করে। এসময় ১ হাজার ৫২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩টি মোবাইল সেট, ৫টি সিমকার্ড এবং একটি সিমকার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা। মঙ্গলবার দুপুরে র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক তরিকুল সরদার গোপালগঞ্জবিস্তারিত পড়ুন
জাতীয় মৎস্যজীবী সমিতির নামে চাঁদাবাজীর প্রতিবাদে মোড়েলগঞ্জে মানববন্ধন
জাতীয় মৎস্যজীবী সমিতির নামে গরীব, অসহায় মৎস্যজীবীদের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সিন্নিখালী বাজারে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবী সমিতির মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন শাখার সভাপতি মো. খলিলুর রহমান শেখ, সহ-সভাপতি মো. আ. সবুর হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আলমাস খান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক খান, মৎস্যজীবী নেতা মো. আ. রহিম খান, মো. বিটুল শিকদার, মো. নেছার শেখ প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় মৎস্যজীবী সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুু ছালেহবিস্তারিত পড়ুন
দুর্গোৎসব উপলক্ষে কাউখালী প্রশাসনের মতবিনিময় সভা
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদ নেতাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে কাউখালী উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, বাংলাদেশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এনায়েত মোল্লা হত্যার বিচারের দাবীতে স্বজনদের মানববন্ধন
পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনায়েত মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব রোডে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নিহত এনায়েত মোল্লার পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে নিহত এনায়েত এর ভাই বেলায়েত হোসেন মোল্লা, সন্তান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় বক্তারা নির্মম এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন। উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ জুন এনায়েত মোল্লাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবেবিস্তারিত পড়ুন
ধর্ষণের প্রতিবাদে শরণখোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটের শরনখোলায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালনস করেছে। মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী শরনখোলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. সাইফুল ইসলাম জীবন, মো. ইলিয়াস হোসেন, সাকের হোসেন, মামুন আল আলভী, মো. আহনাফ তাহমিদ, মো. হৃদয় হোসেন, মো. সৌখিন, আদর্শ মানব কল্যাণ সোসাইটির সুরাইয়া আক্তার সেলিনা প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণসহ বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। কভিড-১৯ এর ভেতরেও নরপিচাশরাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
পাইকগাছায় মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। পৌর সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন শাহরিয়ার প্লাজার দোতলায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মঙ্গলবার সকালে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকার অফিসার মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও শাখা পরিচালক প্রশান্ত কুমার ঘরামীর পরিচালনায় এজেন্ট ব্যাংকিং শাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিবিস্তারিত পড়ুন
