প্রধান সূচি

দুর্গোৎসব উপলক্ষে কাউখালী প্রশাসনের মতবিনিময় সভা

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদ নেতাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে কাউখালী উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার চক্রবর্তী প্রমুখ। সভায় পূজামন্ডপের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবছর কাউখালী উপজেলায় ২৫টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে বলে সভায় জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

এর আগে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial