প্রধান সূচি

নারী হত্যা, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। আজ রবিবার সকালে টাউনক্লাব সড়কে জেলা মহিলা পরিষদ এ মানববন্ধন করে। সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্র নেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন অয়োজন করা হয়।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, গণ উন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল হাসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, নারী নেত্রী মাকুল খানম প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন শৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে এ সকল হত্যা, ধর্ষণ বন্ধসহ এবং ধর্ষক ও খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial