Sunday, September 27th, 2020
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “মাহবুবে আলম এদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।”
পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত
‘পর্যটন : পল্লী উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর রবিবার পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, ইন্দুরকানীর ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, এসএম পারভেজ, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ। শেষে পর্যটন বিষয়েবিস্তারিত পড়ুন
নারী হত্যা, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
অব্যাহত নারীর প্রতি সহিংসতা, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। আজ রবিবার সকালে টাউনক্লাব সড়কে জেলা মহিলা পরিষদ এ মানববন্ধন করে। সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে ছাত্র নেতাদের গণধর্ষণ, সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগরাছড়িতে প্রতিবন্ধি নারীকে গণধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন অয়োজন করা হয়। জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, গণ উন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল হাসান, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা ছাত্রবিস্তারিত পড়ুন
বিশ্ব নদী দিবসে
পশুর ও মোংলা নদীসহ দেশের সকল নদী-খাল দখল এবং দূষণ বন্ধের দাবীতে মোংলায় মানববন্ধন
সুন্দরবনের পশুর ও মোংলা নদীসহ দেশের সকল নদী-খাল দখল এবং দূষণ বন্ধের দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ রবিবার সকালে মোংলার পশুর ও মোংলা নদীর মোহনা তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাদাবন সংঘ, পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বাপা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপা’র বাগেরহাট জেলা কমিটির আহবায়ক পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ, সুশাসনের জন্য নাগরিক সুজন’র মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, সুষ্মিতা মন্ডল, শুক্লা হালদার, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার,বিস্তারিত পড়ুন
