প্রধান সূচি

সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ সাড়ে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক ব্যবসায়ীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নদমুল্লা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আয়শা বেগম (৪০) উপজেলার চরখালী গ্রামের দুলাল খানের স্ত্রী। তার বাবার বাড়ি কক্সবাজার জেলার মহেষখালী উপজেলায়। অপর আটককৃত মো. বাবুল হাওলাদার (৪২)। এসময় তাদের কাছে থাকা সাড়ে ৪শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও বাবুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারী মাদক ব্যবসায়ী আয়শা বেগমকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ী একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

ভান্ডারিয়া থানার অফিসার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial