প্রধান সূচি

কাউখালীতে দুঃস্থ, বৃদ্ধ ও প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন

মানুষ মানুষের জন্যে- কথাগুলো গানে আর মুখরোচক শ্লোগানের মধ্যে বেশীর ভাগ সময় সীমাবদ্ধ থাকে। কখনো কখনো সমাজের কিছু মানুষ তাদের কর্মকান্ডে এর যথার্থ প্রতি ফলন ঘটাতে পারেন। কেউ কেউ তাদর আর্থিক সংগতি দিয়ে। আবার অনেকে নিজ উদ্যোগে মানুষের জন্য কল্যণকর কোন অবদান রাখার চেষ্টা করেন।

এমনি দৃষ্টান্ত পিরোজপুরের কাউখালীর প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি সমাজসেবক আব্দুল লতিফ খসরু। পিরোজপুরের কাউখালী উপজেলার অসোহয় নিঃস্ব মানুষের জন্য তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার উত্তর বাজার নিজ বাসভবনে অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রতি সপ্তাহের শুক্রবার দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করেছেন।

শুক্রবার কাউখালী উত্তর বাজার নিজ ভবনে উপজেলার হাটে বাজারে মানুষের ১৫ জন দুঃস্থ অসহায় মানুষদের দুপুরের খাবারের আয়োজন করেন। তিনি অসহায় মানুষদের নিজ হাতে খাবার পরিবেশন করন। উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, সপ্তহের প্রতি শুক্রবার অসোহায় মানুষের জন্য দুপুরে খাবারের আয়োজন অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial