Saturday, September 26th, 2020
পিরোজপুরে অবৈধ বালি উত্তোলন ॥ কবরস্থান ও সরকারী সড়ক ভেঙ্গে খালে
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া (ভারানী খাল) থেকে দিনরাত অবৈধভাবে ড্রেজার দিয়ে খাল থেকে বালু উত্তোলন করে চলছে একটি প্রভাবশালী মহল। অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলনের ফলে খালের দুই পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কবলে পড়ে একটি পারিবারিক কবরস্থানের ৫/৬টি কবর খালের মধ্যে ভেঙ্গে পড়েছে। ফাটল ধরেছে খালের পাশ দিয়ে যাওয়া সরকারি কাঁচা রাস্তাতেও। এ ব্যাপারে গ্রামবাসীরা স্থানীয় চৌকিদারকে জানালে চৌকিদার বালু উত্তোলনের বাঁধা দেয়। কিন্তু বালু উত্তোলনকারী বাচ্চু হাওলাদার চৌকিদারকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। বিষয়টি পিরোজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় রাজাকার পুত্রের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ॥ গ্রামবাসীর মানববন্ধন
পিরোজপুরের ভান্ডাড়িয়ায় মসজিদের সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ, মসজিদের নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করছে গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে এ মানববন্ধন করেন মুসুল্লিরা। এসময় বক্তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের ৭১’র রাজাকার মৃত মজিদ সিকদারের ছেলে হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদসহ কয়েক’টি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকার পুত্র হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাষ্টারের দোকান দখল ও দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২টিবিস্তারিত পড়ুন
চাখারকে শেরে বাংলার তিলোত্তমা রূপ দিতে এমপি শাহে আলমের নানামুখী উন্নয়ন পরিকল্পনা
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বাঙালী জাতির অবিসংবাদিত নেতা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের স্মৃতিধণ্য পূণ্য ভূমি বানারীপাড়ার চাখার ইউনিয়নকে উন্নত-সমৃদ্ধ আলোকিত এক ‘তিলোত্তমা’ ইউনিয়নে রূপান্তর করতে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তার এ উদ্যোগের অংশ হিসেবে ১৯৪০ সালে শের-ই-বাংলা প্রতিষ্ঠিত চাখার সরকারি ফজলুল হক কলেজে ৬ কোটি টাকার অধিক প্রাক্কলিত ব্যয়ে লিফটসহ ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। লস্করপুর-চৌধুরীরহাটে সন্ধ্যা নদীতে ফেরী চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র। ফেরী চলাচলের পূর্বে ওই রাস্তাটি ১৬ ফুট প্রশস্তবিস্তারিত পড়ুন
শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য পাইকগাছার জেলে পল্লীতে চলছে ব্যাপক প্রস্তুতি
শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্যপাইকগাছার জেলে পল্লীগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন ট্রলার তৈরি এবং পুরাতন ট্রলার মেরামত, জাল বুনা ও জাল শুকানোর ধুম পড়ে গেছে। জেলে পল্লীর নারী-পুরুষ ও শ্রমিকরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত দিন কাটাচ্ছেন। সুন্দরবন ও সাগরে মাছ ধরতে যাওয়ার পস্তুতির মধ্যে বিরাজ করছে তাদের সারা বছরের জীবিকা অর্জনের খুঁশির আমেজ। পাইকগাছা উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়ুলী, শাহাপাড়া, বাঁকাসহ বিভিন্ন গ্রামের জেলে পল্লী থেকে প্রায় ২৫০টি ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নতুন ট্রলার তৈরি, পুরাতনবিস্তারিত পড়ুন
সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ সাড়ে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক ব্যবসায়ীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নদমুল্লা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আয়শা বেগম (৪০) উপজেলার চরখালী গ্রামের দুলাল খানের স্ত্রী। তার বাবার বাড়ি কক্সবাজার জেলার মহেষখালী উপজেলায়। অপর আটককৃত মো. বাবুল হাওলাদার (৪২)। এসময় তাদের কাছে থাকা সাড়ে ৪শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়েবিস্তারিত পড়ুন
কাউখালীতে দুঃস্থ, বৃদ্ধ ও প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন
মানুষ মানুষের জন্যে- কথাগুলো গানে আর মুখরোচক শ্লোগানের মধ্যে বেশীর ভাগ সময় সীমাবদ্ধ থাকে। কখনো কখনো সমাজের কিছু মানুষ তাদের কর্মকান্ডে এর যথার্থ প্রতি ফলন ঘটাতে পারেন। কেউ কেউ তাদর আর্থিক সংগতি দিয়ে। আবার অনেকে নিজ উদ্যোগে মানুষের জন্য কল্যণকর কোন অবদান রাখার চেষ্টা করেন। এমনি দৃষ্টান্ত পিরোজপুরের কাউখালীর প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি সমাজসেবক আব্দুল লতিফ খসরু। পিরোজপুরের কাউখালী উপজেলার অসোহয় নিঃস্ব মানুষের জন্য তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার উত্তর বাজার নিজ বাসভবনে অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রতি সপ্তাহের শুক্রবার দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করেছেন। শুক্রবার কাউখালী উত্তর বাজার নিজ ভবনেবিস্তারিত পড়ুন
স্ত্রীর দেয়া মামলায় ইন্দুরকানীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার
ইন্দুরকানীতে স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দড়িচর গাজীপুর এলাকা থেকে লিটন শেখ (৩০)কে গ্রেফতার করে। সে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামের আবুল কালাম শেখের ছেলে। আদালত তার বিরুদ্ধে স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। ২০১১ সালে লিটনের বিরুদ্ধে স্ত্রীর দেয়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তার বিরুদ্ধে আদালত এ রায় দেয়। দীর্ঘদিন পলাতকবিস্তারিত পড়ুন
