প্রধান সূচি

পিরোজপুরে অবৈধ বালি উত্তোলন ॥ কবরস্থান ও সরকারী সড়ক ভেঙ্গে খালে

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া (ভারানী খাল) থেকে দিনরাত অবৈধভাবে ড্রেজার দিয়ে খাল থেকে বালু উত্তোলন করে চলছে একটি প্রভাবশালী মহল। অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলনের ফলে খালের দুই পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কবলে পড়ে একটি পারিবারিক কবরস্থানের ৫/৬টি  কবর খালের মধ্যে ভেঙ্গে পড়েছে। ফাটল ধরেছে খালের পাশ দিয়ে যাওয়া সরকারি কাঁচা রাস্তাতেও।

এ ব্যাপারে গ্রামবাসীরা স্থানীয় চৌকিদারকে জানালে চৌকিদার বালু উত্তোলনের বাঁধা দেয়। কিন্তু বালু উত্তোলনকারী বাচ্চু হাওলাদার চৌকিদারকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে।

বিষয়টি পিরোজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদকে কাছে জানালে তিনি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহসিলদার) ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিকদার মল্লিক ইউনিয়ন পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তারা।

স্থানীয় গ্রামবাসীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ রাস্তা ভাঙ্গনের সমস্যার সঠিক সমাধান না হলে তারা আন্দোলনের কর্মসূচি দিবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial