প্রধান সূচি

বানারীপাড়া  ও উজিরপুরে ৯শ’ গৃহহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই

গৃহহীনদের বাসস্থান নির্মাণ করে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার প্রকল্পের অন্যতম আশ্রায়ণ ও গৃহহীন প্রকল্প। মানবিক এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশে হাজারো গৃহহীন মানুষ নতুন ঘরে জীবনযাপন করছেন। এরই অংশ হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের ঐকান্তিক প্রচেষ্টায় গৃহহীনদের স্বপ্ন পূরণে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় ৯শ’ পরিবারের জন্য বসতঘর নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত একটি করে ল্যাট্রিনও নির্মাণ করে দেয়া হয়েছে। প্রতিটি ঘর তৈরি করা হয়েছে ইট, বালু, সিমেন্ট, টিন, কাঠ,পাকা খুঁটি, ব্যবহার করে। যা দেখতে বেশ সুন্দর।

এছাড়া দুই উপজেলায় প্রায় একশ’ গৃহহীন অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘর নির্মাণের তালিকা প্রণয়নের কাজ চলছে।

বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু জানান, বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন স্থানীয় সংসদ সদস্য এবং  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল ও জনপ্রিয় সভাপতি মো. শাহে আলম বানারীপাড়া ও উজিরপুরের অভূতপূর্ব উন্নয়ন কাজে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরও জানান, বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদী ভাঙ্গনে নি:স্ব হওয়া প্রকৃত গৃহহীন মানুষের বসতঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্য মো. শাহে আলম বদ্ধপরিকর রয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী এ প্রকল্পের মাধ্যমে দু:স্থ  ও নি:স্ব পরিবারকে ঘর নির্মাণ করে দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দেয়ায় গৃহহীন মানুষের মুখে হাসি ফুটেছে। স্বপ্নের ঘর পেয়ে তারা দারুন খুশি।

এ প্রসঙ্গে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার হতদরিদ্র গৃহহীন নতুন বসতঘর পাওয়া অনেকে বলেন, ‘কত সরকারই তো এলো-গেলো, কেউই তো আমাদের মতো গরিবের জন্য কোন কিছুই চিন্তা করলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কথা চিন্তা কইরা একটা কইরা নতুন ঘর বানিয়ে দিল। ভিজিএফ ও ভিজিডিসহ বিভিন্ন ভাতা দিয়ে সহায়তা করলো। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রমান করলেন সত্যিই তিনি ’মানবতার মা’।’

তারা মাথা গোজার ঠাঁই পেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় জনবান্ধব সংসদ সদস্য মো. শাহে আলমের জন্য মহান আল্লাহর কাছে দোয়া দু’হাত তুলে দোয়া করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial