Tuesday, September 22nd, 2020
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মাতৃবিয়োগ ॥ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র মা মাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ………. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। এর আগে তারাবুনিয়া গ্রামের ঈদগাহে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ মরহুমার ছেলেগণ, পিরোজপুরের জেলাবিস্তারিত পড়ুন
ফুডপ্যান্ডা এখন পিরোজপুর সদরে
এখন থেকে পিরোজপুরবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা। ২২ সেপ্টেম্বর থেকে ফুডপ্যান্ডা পিরোজপুর সদরে যাত্রা শুরু করেছে। পিরোজপুরে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ এর সিইও আম্বারিন রেজা বলেন, “ফুডপ্যান্ডা এখন গ্রাহকদের অন্যতম আস্থার নাম। তাদের চাহিদার বিবেচনায় আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন পিরোজপুরে। এখন থেকে পিরোজপুর শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা। এ সেবা শুরুর মাধ্যমে ওই এলাকায় নতুন কর্মসংস্থানে সৃষ্টি হবে বলে আশা করছি।” বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিনামূল্যের ঘরের জন্য দরিদ্রদের ব্যয় হচ্ছে ১০ থেকে ২০ হাজার টাকা !
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে নির্মানাধীন ত্রাণের ঘরের মালামাল বাড়ি পর্যন্ত নিতে প্রতিটি দরিদ্র পরিবারকে খরচ করতে হচ্ছে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা। উপজেলা সদরের চারটি ভিন্ন ভিন্ন স্থান থেকে (এক স্থান থেকে অন্যটির দুরত্ব প্রায় ২/৩ কিলোমিটার) ইট, বালু, সিমেন্ট ও অন্যান্য নির্মানাধীন সামগ্রীসহ ১০ মেট্রিক টনেরও বেশী মালামাল নিজ খরচে প্রত্যন্ত এলাকার বাড়ি পর্যন্ত নিতে হয়েছে প্রত্যেক পরিবারকে। প্রতিটি ঘর নির্মানের জন্য ৩ হাজার ৩শ’ পিস ইট, ২২৫ টিন আস্তর বালু, ৩০ ব্যাগ সিমেন্ট, ৬০ সিএফটি ইটের খোয়া, সাড়ে ১৫ ঘনফুট চেড়াই কাঠ,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মস্তকবিহিন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মস্তকবিহিন অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজারের পশ্চিম দিকে হামেদ ডিলারের বাড়ি লাগোয়া খালে বিবস্ত্র অবস্থায় মস্তকবিহিন আনুমানিক (৪০) বছরের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরি জানান, লাশের বাম হাতের রগ কাটা, মাথা নেই এবং বিবস্ত্র। স্থানীয়রা লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে দুপুর দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) সার্কেলবিস্তারিত পড়ুন
বানারীপাড়া ও উজিরপুরে ৯শ’ গৃহহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই
গৃহহীনদের বাসস্থান নির্মাণ করে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার প্রকল্পের অন্যতম আশ্রায়ণ ও গৃহহীন প্রকল্প। মানবিক এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশে হাজারো গৃহহীন মানুষ নতুন ঘরে জীবনযাপন করছেন। এরই অংশ হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের ঐকান্তিক প্রচেষ্টায় গৃহহীনদের স্বপ্ন পূরণে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় ৯শ’ পরিবারের জন্য বসতঘর নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত একটি করে ল্যাট্রিনও নির্মাণ করে দেয়া হয়েছে। প্রতিটি ঘর তৈরি করা হয়েছে ইট, বালু, সিমেন্ট, টিন, কাঠ,পাকা খুঁটি, ব্যবহার করে। যাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রাইম সোশ্যাল অর্গানাইজেশনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাইম সোস্যাল অর্গানাইজেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেড় শত গ্রাহকের জমাকৃত সঞ্চয় ও ফিক্সড ডিপোজিটের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী গ্রাহকরা ওই অর্থ ফেরত চেয়ে আজ মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট সংস্থাটির বিরুদ্ধে এ অভিযোগ আনেন। এতে ভূক্তভোগী শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মঙ্গলবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবের সামনে সড়কে সঞ্চয় ও ফিক্সড ডিপোজিটের প্রায় শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণ করে। ভূক্তভোগীরা অভিযোগ করেন, প্রাইম সোস্যাল অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক, সভাপতি ও ম্যানেজার মো. নাসির উদ্দিন অধিক মুনাফার প্রলোভন দিয়ে দেড় শতাধিক গ্রাহকের কাছবিস্তারিত পড়ুন
