প্রধান সূচি

দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন

নাজিরপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানী ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মামলা দায়ের : আটক-১

পিরোজপুরের নাজিরপুরে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী ও দশম শ্রেণির এক স্কুলছাত্রকে দিনভর আটক রেখে মারধর ও দাবীকৃত চাঁদা না দেয়ায় ওই কলেজ ছাত্রীকে যৌন হয়রানীসহ উভয়কে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় যুবসমাজ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনসার্ট ইম্পিরিয়াল ক্লাবের’ সভাপতি মো. হৃদয় খান, সরকারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি ফারহানা ঐশী, সহপাঠী সুবির বিশ্বাস প্রমুখ।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, বুধবার সকালে ওই ছাত্রী নাজিরপুর উপজেলা সদরে প্রাইভেট পড়া শেষে তার প্রতিবেশী ছোটভাই দশম শ্রেণির ছাত্র সজিবকে সাথে নিয়ে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে দাদার বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের গোপেরখাল নামক এলাকায় পৌছলে স্থানীয় মনির, অভিজিৎ, শফিক মল্লিক ও শুভ তাদের পথরোধ করে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে তারা তাদের দুজনের মধ্যে কি সর্ম্পক জানতে চায়। তখন ওই ছাত্রী সজিব তার প্রতিবেশী ছোট ভাই বলে জানালে তারা তাদের দুজনকে মারধর করে এবং ওই তাদের মধ্যে অবৈধ সর্ম্পক আছে এ কথা বলতে বাধ্য করার চেষ্টা করে। তাতে রাজি না হওয়ায় তাদের দুজনকেই মারধর করে। এক পর্যায়ে জোর পূর্বক ওই দুই ছাত্র-ছাত্রীকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করে। ওই বখাটেরা তাদের দু’জনকে দিনভর সেখানে আটক রাখার পর তাদের অভিভাবকদের ফোন করে এক লাখ টাকা চাঁদা আনতে বলে। এতে রাজী না হওয়ায় তাদেরকে পুনরায় মারধর করে। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাদের ভর্তির উদ্যোগ নিলে স্থানীয় প্রভাবশালীরা আহতদের হাসপাতাল থেকে নিয়ে বিষয়টি মিমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে নাজিরপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পিতার অভিযোগের ভিক্তিতে থানায় একটি মামলা রুজু হয়েছে। তাছাড়া মামলার মূল আসামী মনিরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial