Thursday, September 17th, 2020
নাজিরপুরে বাতাবি লেবু চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন ও কুপিয়ে জখম
পিরোজপুরের নাজিরপুরে বাতাবি লেবু খাওয়া নিয়ে হামিম তরফদার নামের ১১ বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন ও পরে কুপিয়ে মাথায় জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে। আহত হামিম তরফদার ওই গ্রামের শাহেদুল তরফদারের ছেলে এবং উপজেলার মাটিভাঙ্গার হাজী আব্দুল গাণি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত শিশুটির পিতা শাহেদুল তরফদার জানান, তার ছেলে গত মঙ্গলবার বিকেলে তার দাদী বাহারন বেগমের গাছের একটি বাতাবি লেবু পেড়ে ৬ জন বন্ধু মিলে খায়। এ ফলবিস্তারিত পড়ুন
দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন
নাজিরপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানী ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মামলা দায়ের : আটক-১
পিরোজপুরের নাজিরপুরে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী ও দশম শ্রেণির এক স্কুলছাত্রকে দিনভর আটক রেখে মারধর ও দাবীকৃত চাঁদা না দেয়ায় ওই কলেজ ছাত্রীকে যৌন হয়রানীসহ উভয়কে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। এদিকে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় যুবসমাজ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনসার্ট ইম্পিরিয়াল ক্লাবের’ সভাপতি মো.বিস্তারিত পড়ুন
পিরোজপুরে শত কোটি টাকা ব্যয়ে ৮টি ‘মডেল মসজিদ’ তৈরি হচ্ছে
পিরোজপুর জেলার ৭ উপজেলায় ৮টি মডেল মসজিদ নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি ৫৪ লাখ ৪১ হাজার টাকা। জানা গেছে, পিরোজপুর সদর উপজেলায় ২টি, নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ (স্বরূপকাঠী), ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলা সদরে ১টি করে দৃষ্টিনন্দন তিনতলা বিশিষ্ট প্রতিটি মসজিদ নির্মাণে ব্যয় করা হচ্ছে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। জেলা সদরে একটি মডেল মসজিদ নির্মাণে বরাদ্দ রয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। গণপূর্ত অধিদপ্তরের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এ ভবন নির্মাণ করছে। জেলা সদরের বাইপাস সড়কে এ মডেল মসজিদ নির্মাণেরবিস্তারিত পড়ুন
চীনে কাঁকড়া রপ্তানীর দাবীতে বাগেরহাটে ব্যবসায়ী ও খামারীদের মানববন্ধন
সব ধরণের প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করে দ্রুততম সময়ের মধ্যে চীনে কাঁকড়া রপ্তানীর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ভাগা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বাগেরহাট, মোংলা, দিগরাজ, চালনা, ফয়লা, রামপাল, ভাগাসহ বিভিন্ন এলাকার শতশত কাকড়া ব্যবসায়ী, বিভিন্ন কাকড়া ব্যবসায়ী সমিতির নেতা ও সহস্রাধিক খামারী অংশগ্রহন করেন। মানবন্ধনে বক্তব্য দেন, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন দুলাল, বাংলাদেশ কাকড়া ব্যবসায়ী ও সরবরাহকারী সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দীপঙ্কর মজুমদার,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ’ এর উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত অসহায় হারুন মোক্তারকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ক্যান্সারে আক্রান্ত হারুন মোক্তারের ছেলে মেহেদী হাসানের হাতে চিকিৎসার জন্য নগদ ২০ হাাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু। মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, প্রভাষক জুলহাস শাহিন, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, ‘নিরাপদ’ সংগঠনের উপদেষ্টা ইসমাইল হোসেন হাওলাদার, সমন্বয়ক শিবাজী মজুমদার শিবু, শুভানুধ্যায়ীবিস্তারিত পড়ুন
