স্বরূপকাঠীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কবি এমদাদ আলী পন্ডিত স্মৃতি পাঠাগারের সহযোগীতায় পাঠাগার কার্যালয়ে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়।
অনুষ্ঠানে জিরবাড়ী ও নাজিরপুরের কলারদোয়ানিয়া প্রতিবন্ধি বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ২০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
চেতনা পরিষদের সভাপতি মো. জাহীদুল ইসলামের (জাহীদ সোহেল) সভাপতিত্বে অন লাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন, পিরোজপুর জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ আনসারের সাবেক অতিরিক্ত মহাপরিচালক একেএম মিজানুর রহমান, সাবেক যুগ্ন সচিব শ্যামা প্রসাদ বেপারী।
Please follow and like us:
« সুন্দরববনে সাপের কামড়ে জেলের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে খাদ্যে বিষক্রিয়ায় প্রধান শিক্ষিকার মৃত্যু ॥ অসুস্থ আরো ৫ »
