প্রধান সূচি

Tuesday, September 15th, 2020

 

শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচন ২০ অক্টোবর

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০ অক্টোবর এই পদে ভোট গ্রহন হবের। এছাড়াও একই দিনে জেলার মোল্লারহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। আগ্রহী প্রার্থীরা চাইলে আজকে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি, মেয়াদোর্ত্তীন ওষুধ রাখা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে মঙ্গলবার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরের নুপুর ষ্টোর, জাহিদ ফার্মেসী ও দিদার বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।


নারীদের নিয়ে কাজ করবে পুলিশ নারী কল্যাণ সমিতি : পুনক সভানেত্রী

পিরোজপুর পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সহধর্মীণী মিসেস রুবাইয়াৎ লতিফ বলেছেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। নারীদের সামাজিকভাবে উন্নয়ন ও স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা লক্ষ্যে কাজ করে আসছে। পিরোজপুরে আগামীতে অসহায় ও পিছিয়ে পরা নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে পুলিশ লাইনস পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা ওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিশু পাচার রোধে মানববন্ধন

“শিশু সুরক্ষা নিশ্চিত করুন, পাচার মুক্ত বাংলাদেশ গড়ুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অবসপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদ। মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশু ও মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে তাদের স্ব-স্ব জায়গাবিস্তারিত পড়ুন


মোংলায় বিদেশী জাহাজ কেন্দ্রিক গড়ে ওঠা চোরাকারবারী চক্র বেপরোয়া

মোংলা বন্দরের বিদেশী জাহাজ কেন্দ্রিক গড়ে ওঠা সংঘবদ্ধ চোরাচালানী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। বন্দরের প্রভাবশালী মহলের ইন্ধনে গড়ে ওঠা এ চক্রের শক্তিশালী সদস্যরা বন্দরে আগত বিভিন্ন বিদেশী জাহাজ থেকে নদী পথে জ্বালানী তেল, মবিল, ইঞ্জিনের যন্ত্রাংশ, সিগারেট, রং, ব্যারেল, সোলার প্যানেল, গ্যাসের চুলা, নানা ধরনের লোহা, ঢাল কাঠ, ওয়ার রোপ, হাসিল (জাহাজ বাঁধার বড় রশি), ইলেকট্রনিক্স পণ্য, নানা ধরনের মাদকসহ (বিদেশী হুইস্কি, বিয়ার, হেরোইন, ইয়াবা) বিভিন্ন মূল্যবান জিনিষপত্র অবাধে পাচার ও লুটপাট করে আনছে। কাষ্টমস, পুলিশ, কোস্ট গার্ড, বন্দর প্রহরীসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারী চক্রের সদস্যরাবিস্তারিত পড়ুন


কাউখালীতে খাদ্যে বিষক্রিয়ায় প্রধান শিক্ষিকার মৃত্যু ॥ অসুস্থ আরো ৫

পিরোজপুরের কাউখালীতে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে ফারহানা খানম (৫৩) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকা মারা গেছেন। একই খাবার খেয়ে ওই শিক্ষিকার মাসহ আরও ৫ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার রাত আড়াইটার দিকে ঢাকায় নেওয়ার পথে প্রধান শিক্ষিকা মারা যান। তিনি উপজেলার ১৮নং পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকা উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের বাড়িতে গত রবিবার রাতে পরিবারের ৬ সদস্য একসঙ্গে খাবার খান। এরপর সোমবার সকাল থেকে হঠাৎ করে ৬ জনেরই পাতলা পায়খানা, বমি, জ্বর ওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের উদ্যোগে  প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কবি এমদাদ আলী পন্ডিত স্মৃতি পাঠাগারের সহযোগীতায় পাঠাগার কার্যালয়ে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে জিরবাড়ী ও নাজিরপুরের কলারদোয়ানিয়া প্রতিবন্ধি বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ২০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। চেতনা পরিষদের সভাপতি মো. জাহীদুল ইসলামের (জাহীদ সোহেল) সভাপতিত্বে অন লাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন, পিরোজপুর জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ আনসারের সাবেক অতিরিক্ত মহাপরিচালক একেএমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial