স্বরূপকাঠীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি, মেয়াদোর্ত্তীন ওষুধ রাখা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে মঙ্গলবার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরের নুপুর ষ্টোর, জাহিদ ফার্মেসী ও দিদার বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« নারীদের নিয়ে কাজ করবে পুলিশ নারী কল্যাণ সমিতি : পুনক সভানেত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচন ২০ অক্টোবর »
