স্বরূপকাঠীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে মো. মেহেদী (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। মেহেদী ওই গ্রামের মো. হান্নান শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মেহেদী বাড়ির সকলের অগোচরে ঘরের পিছনের আমগাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
