Saturday, September 12th, 2020
মোংলায় মোটর সাইকেল চোর আটক
মোংলায় এক মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি বাড়ী থেকে গাড়ীটি নিয়ে পালিয়ে যাওয়ার পথিমধ্যে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের পর মটর সাইকেল চোরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানায় দায়েরকৃত মামলার বিবরণে জানা গেছে, পৌর শহরের কেওড়াতওলা এলাকার মৃত পিয়ার আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের বাড়ীর উঠানে থাকা কালো রংয়ের একটি হিরো হুন্ডা সোমবার রাত সোয়া ১১টার দিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরে বাড়ীর লোকজন উঠানে মোটর সাইকেলটি দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। পরেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার তেলিখালীতে সুধী সমাবেশ
শনিবার বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ মাঠে মাস্টার আলহাজ্ব মো. মোনাব্বার হোসেনের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওলামায়ে কেরাম ও স্থানীয় মুরব্বিদের আয়োজনে সুধী সমাবেশের আলোচনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, তেলীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদারসহ শিক্ষক, মুক্তিযোদ্ধা, তেলীখালী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ। সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে থেকে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন
মেধাবী শিক্ষার্থী ক্রীড়াবিদ আইরিনের লেখাপড়ার দায়িত্ব নিলেন পিরোজপুরের পুলিশ সুপার
সাইকেল চালানো, সাঁতার কাটা, ঘুড়ি উড়ানো, কিংবা কেউ বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসা, ফুটবল, ক্রীকেট আর কাবাডি দলের ক্যাপ্টেন এসএসসি পরীক্ষার জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী আইরিনের উচ্চ শিক্ষা লাভের আশা শেষ হয়ে যাচ্ছে। এমন সংবাদ শুনে মানবিক ভালবাসার সাহায্যের হাত প্রসারিত করলেন ক্রীড়াবান্ধব পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি মেধাবী শিক্ষার্থী ক্রীড়াবিদ আইরিনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। উপহার দিয়েছেন নগদ ১০ হাজার টাকা। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উপহার হিসেবে আইরিনের হাতে নগদ ১০ হাজার টাকার খাম তুলে দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চাকুরি দেয়ার নামে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জাহিদুল ইসলাম (২৬) নামে এক বেকার যুবককে প্রাইমারি স্কুলে শিক্ষক পদে চাকরী দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সোহাদল রজ্জব আলী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহারা বেগমের বিরুদ্ধে। সাহারাকে টাকা দিয়ে প্রায় তিন বছরেও জাহিদুল চাকুরী না পেয়ে টাকা ফিরে পাওয়ার জন্য দিনের পর দিন ধরণা দিচ্ছেন সাহারার কাছে বলে অভিযোগ ওই যুবকের। নানা অনুনয় বিনয় করেও জাহিদুল পাওনা টাকা না পেয়ে উল্টো ওই যুবক সাহারার কাছ থেকে হুমকি ধামকির শিকার হচ্ছেন। অবশেষে বাধ্য হয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে মো. মেহেদী (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। মেহেদী ওই গ্রামের মো. হান্নান শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মেহেদী বাড়ির সকলের অগোচরে ঘরের পিছনের আমগাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাটে চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামে আপন চাচাতো ভাই সাদ্দাম শেখের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা। এসময় চাচাতো ভাইর স্ত্রী পুলিশ কনেস্টবল রুপা আক্তারের বিরুদ্ধে মামলাসহ হয়রানীর হুমকিরও অভিযোগ আনা হয়। লিখিত বক্তব্যে সাদ্দামের চাচাতো ভাই মো. বেল্লাল শেখ বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি হচ্ছে বারুইপাড়া ইউনিয়নের কোদলা মৌজায়। সেখানে আমাদের ও আমার চাচা নিজাম শেখ ও ইউনুছ শেখ মোট ২৫ শতক বৈধ সম্পত্তি জোর করে অবৈধভাবে দখল করে আছে অপর চাচা মাহাবুববিস্তারিত পড়ুন
মোংলায় হরিণের মাংসসহ পাচারকারী আটক
মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় শেহলাবুনিয়ার রামপাল ষ্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার (৪০)কে হাতেনাতে আটক করে পুলিশ। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা রয়েছে। বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার জনৈক দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া বাসিন্দা।বিস্তারিত পড়ুন
