ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের পক্ষ থেকে ফেরীঘাট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা কমান্ডের প্রশাসক ও ইউএনও মো. মোশারেফ হোসেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী কমান্ডার মো. ফজলুল হক প্রমুখ।
বক্তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানান।
Please follow and like us:
« পাইকগাছার সোলাদানা বাজার থেকে হরিখালী পর্যন্ত বৃক্ষরোপন উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিলুপ্তির পথে শত বছরের ঐতিহ্যবাহী রাজপাশার হাতে ভাজা মুড়ি শিল্প »
