প্রধান সূচি

Sunday, September 6th, 2020

 

বিলুপ্তির পথে শত বছরের ঐতিহ্যবাহী রাজপাশার হাতে ভাজা মুড়ি শিল্প

পিরোজপুরের ভান্ডারিয়া ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামকে বলা হতো মুড়ির গ্রাম। সময় আর কালের বিবর্তনে মোটা মুড়ির জায়গা দখল করে নিয়েছে মেশিনের চিকন মুড়ি। ফলে প্রতিযোগিতায় আর আগের মতো টিকে থাকতে পারছেনা রাজপাশার মুড়ি কারিগররা। তিন পুরুষের পেশা ছেড়ে দিয়ে বেছে নিচ্ছেন অন্য পেশা। মুড়ি ব্যবসায়ী যুগল দাস জানান, বাপ দাদার ব্যবসা এখন কোন রকমে চালিয়ে নিচ্ছি। ইউরিয়া মেশানো ঢাকার মেশিনের মুড়িতে বাজার এখন ছয়লাপ, ফলে ধিরে ধিরে রাজপাশা গ্রামের হাতে ভাজা মুড়ির কদর কমে যাচ্ছে। মোটা ধানের সনাতন পদ্ধতিতে উৎপাদিত মিষ্টি মুড়ি স্বাস্থ্যসম্মত বলে দাবী করেন তিনি। মুড়ি ব্যবসায়ী কল্পনারানীবিস্তারিত পড়ুন


ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের পক্ষ থেকে ফেরীঘাট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা কমান্ডের প্রশাসক ও ইউএনও মো. মোশারেফ হোসেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী কমান্ডার মো. ফজলুল হক প্রমুখ। বক্তারা  ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানান।


পাইকগাছার সোলাদানা বাজার থেকে হরিখালী পর্যন্ত বৃক্ষরোপন উদ্বোধন

পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলাদানা বাজার থেকে হরিখালী পর্যন্ত বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। গ্রিন বেল্ট ফেজ ২ কর্মসুচীর আওতায় খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপনের অংশ হিসাবে পাইকগাছা উপজেলায় ২ লক্ষ ১০ হাজার বৃক্ষ রোপনের কর্মসুচী গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসাবে সোলাদানা ইউনিয়নে ৬ শত নিম গাছের চারা রোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, প্রশান্ত মন্ডল, অশেষ মন্ডল, রমেশ মন্ডল, রোকন উদ্দীন, প্রণব সরকার,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial